মূল কন্টেন্টে যান
শর্তাবলী ও নিয়মাবলী

আমার সুস্পষ্ট বক্তব্য

www.weddingcuple.com — প্রকৃত দ্বীনদার পাত্র-পাত্রীদের জন্য ১০০% সম্পূর্ণ বিনামূল্যের একটি বৈবাহিক সংযোগ মাধ্যম। যোগদান করার আগে অনুগ্রহ করে নিচের বক্তব্য ও নিয়মাবলী মনোযোগ দিয়ে পড়ুন।

সর্বশেষ হালনাগাদ: ১৬ জুন ২০২৬

আমার সুস্পষ্ট বক্তব্য

সম্মানিত পাত্র অথবা পাত্রী অনুসন্ধানী... আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ ফজল ও করমে আল্লাহ আপনাদের খেদমতে “www.weddingcuple.com”-এর উদ্যোগে উপযুক্ত পাত্র-পাত্রী সম্পর্কে জানার ও জানানোর এবং সন্ধান বা খোঁজার একটি প্ল্যাটফর্ম বা মাধ্যম তৈরীতে আল্লাহ তায়ালা তাঁর নিজ অনুগ্রহে আমাকে আপনাদের খেদমতে পেশ করার তৌফিক দান করলেন।

এই প্ল্যাটফর্ম বা মাধ্যমটি শুধুমাত্র প্রকৃত দ্বীনদার পাত্র-পাত্রীদের জন্য। ১০০% সম্পূর্ণ বিনা মূল্যে কোন প্রকার হাদিয়া বা সার্ভিস চার্জ ছাড়াই আল্লাহকে রাজি-খুশি করার উদ্দেশ্যে মানব জাতির সেবার লক্ষ্যে এই মহতি উদ্যোগ। উল্লেখ্য, আমরা কোন প্রকার হাদিয়া বা সার্ভিস চার্জ গ্রহন করি না বা নেই না। এই প্ল্যাটফর্ম বা মাধ্যমটির উদ্দেশ্য উপযুক্ত পাত্র-পাত্রীদেরকে বৈধভাবে মিলিয়ে দেওয়া।

আমাদের সেবাসমূহ (সম্পূর্ণ বিনামূল্যে)

উক্ত কার্যক্রম সফলকাম করার জন্য আমরা নিজেরা যে সেবা বা সেবাসমূহ সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে থাকি —

  • পাত্র-পাত্রীদের বৈধ অভিভাবকের পরামর্শানুযায়ী প্রাইমারি/সাধারণ মিটিং ফিক্স করা। (বিনা মূল্যে)
  • পাত্র-পাত্রীদের বিয়ে সংক্রান্ত বৈধ সংযোগ স্থাপনের জন্য পরামর্শ বা কাউন্সিলিং প্রদান এবং এর জন্য volunteer/Media Man প্রদান। (বিনা মূল্যে)
  • পাত্রীদের/মেয়েদের ক্ষেত্রে ফরম পূরণ করতে ব্যর্থ বা অনভিজ্ঞদের ফরম পূরণে সহায়তা বা পরামর্শ। (বিনা মূল্যে)
  • গণ বিবাহ কার্যক্রম (এতীম, অসহায়, অভিভাবকহীনদের জন্য)। (বিনা মূল্যে)
  • ইহা ছাড়াও পর্যায়ক্রমে আমাদের বিভিন্ন কার্যক্রম-কর্মসূচী শুরু হবে — ইন-শা-আল্লাহ।

আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন।

প্রকৃত দ্বীনদারের গুরুত্ব

বর্তমানে প্রকৃত দ্বীনদার মানুষের অনেক অভাব। মাদ্রাসায় পড়াশোনা করলেই যে সে দ্বীনদার তা কিন্তু না। দাড়ি-টুপি থাকলেই যে সে দ্বীনদার তাও না! হিজাব-নিকাব পরলেই যে সে দ্বীনদার তাও না! এখন অনেকেই নিজের স্বার্থ হাছিল করার জন্য ইসলামকে নানা ভাবে ব্যবহার করছে।

আমাদের সমাজে অনেক ভাল ভাল বিবাহযোগ্য নারী-পুরুষ আছে। তারা স্কুল-কলেজে পড়াশোনা করেছে, পরে আল্লাহর হেদায়েত এর মাধ্যমে ইসলামের দিকে ফিরে এসেছেন। বা আগে অন্য ধর্মের অনুসারী ছিল, পরে মুসলিম হয়েছেন। আবার অনেকেই মাদ্রাসায় পড়াশোনা করেছেন। অথবা কোন একভাবে দ্বীনদার জীবনে ফিরে এসেছেন। আমি লক্ষ্য করলাম যে, অনেকেই প্রকৃতপক্ষেই দ্বীনদার, কিন্তু তাদের জন্য সেরকম কোন মানানসই দ্বীনদার পাত্র বা পাত্রী পাচ্ছে না।

তাই তাদের দ্বীন এর অর্ধাঙ্গীকে মিলিয়ে দিয়ে যদি আল্লাহর সন্তুষ্টি পাই তাহলে আমাদের জন্যেও ভাল তাদের জন্যেও ভাল, তাই এই উদ্যোগ নেওয়া! যারা নিজেদের জন্য বা অন্যের জন্য প্রকৃত দ্বীনদার পাত্র-পাত্রী খুঁজে পেতে চান তারা আমাদের “www.weddingcuple.com”-এ যুক্ত হতে বা যোগ দিতে পারেন।

প্রতারণা থেকে সাবধান

প্রতারণা থেকে সাবধান হোন। গ্রুপে যদি কেউ কোনো এডমিনের রেফারেন্স দেখিয়ে ঘটকালি করতে চায়, কিংবা পাত্র/পাত্রী পক্ষের কাছে ভালো হতে চায়, কিংবা ফেইক ইনফরমেশন দেয়, অর্থাৎ সোজা বাংলায় নাম ভেঙে খায়, তাহলে এজন্য গ্রুপের কোনো এডমিন বা কর্তৃপক্ষ দায়ী না। নিজ দায়িত্বে পাত্র/পাত্রীর খোঁজখবর নিয়ে সামনে আগাবেন। মনে রাখবেন, বিয়ে-শাদী একটা গুরুত্বপূর্ণ ইস্যু, এটা ছোটখাটো কোনো বিষয় না।

সুতরাং আপনাদের উচিত হলো, বিষয়গুলো খেয়াল রাখা। প্রতারণা হাত থেকে বাঁচার দায়িত্ব আপনার নিজেরই। তারপরও যদি কেউ উল্টাপাল্টা করে বা নিজের ক্ষতি নিজেই করে, সেক্ষেত্রে আমাদের কোনো দায়ভার থাকবে না। —জাযাকুমুল্লাহ!

যাদেরকে বায়োডাটা না পাঠানো বা ফরম পূরণ না করার অনুরোধ করা হইল

নিম্নোক্ত ব্যক্তিদের ফরম পূরণ না করার জন্য বিনীত অনুরোধ করা হলো —

  • ভণ্ডপীর/মুরীদে আগ্রহী বা স্বয়ং মাযার/দরগা/খানকা পূজারী-খাদেম।
  • নামাজের বিষয়ে উদাসীন বা বেনামাযী।
  • হারাম বা বেআইনি কাজে লিপ্ত।
  • আর্থিক লাভবান হতে বা যৌতুক লাভে আগ্রহী।
  • বিবাহের প্রস্তুতি ও সিদ্ধান্তের বিষয়ে সংশয়গ্রস্ত।

যোগদান করার আগে এই প্ল্যাটফর্ম বা মাধ্যমটির সম্পর্কে যদি পড়া না হয়ে থাকে তাহলে এখনই পড়ুন ও বুঝুন। এই প্ল্যাটফর্ম বা মাধ্যমটি বাংলাদেশের একটি বৈবাহিক সংযোগ মাধ্যম; যেকেউ যোগ দিতে পারেন। দয়া করে নীচের নিয়ম পড়ুন।

নিয়মাবলী

  • প্রত্যেক সদস্যকে সম্মান দেখান।
  • আপনার বয়স কমপক্ষে ১৮ বছর বা তদূর্ধ্ব হতে হবে। তবে বিশেষক্ষেত্রে মেয়েদের বয়স শিথিলযোগ্য হতে পারে।
  • সঠিকভাবে অরিজিনাল মোবাইল নম্বর ও ন্যাশনাল আইডি প্রদানপূর্বক ফরম পূরণ করুন। পরবর্তীতে আপনাকে ১-২ দিনের ভিতর এডমিন যাচাই-বাছাই করে রেসপন্স করা হবে ইনশা আল্লাহ!
  • একজন পাত্র সর্বমোট ০৩টি পাত্রী (সদস্য) নির্বাচন/সিলেক্ট করতে পারবে; অনুরূপভাবে একজন পাত্রীও সর্বমোট ০৩টি পাত্র (সদস্য) নির্বাচন/সিলেক্ট করতে পারবে। উল্লেখ্য, নির্বাচিত ০৩টি পাত্র/পাত্রীর মধ্যে যেকোন ০১টি অনির্বাচন/ডিসিলেক্ট করলে তখন অন্য আরেকটি পাত্র/পাত্রী নির্বাচন/সিলেক্ট করতে সক্ষম-সুযোগ হবে বা পারবে।
  • পাত্রী/মেয়েদের ক্ষেত্রে তাদের বৈধ অভিভাবকগণ ফরম পূরণ করবেন এবং মোবাইল নম্বর ও পাত্রীর সঙ্গে ফোনালাপ, ছবি প্রদর্শনের অনুমতি ও অন্যান্য বিষয়াবলীর অনুমতি বৈধ অভিভাবকগণই সিদ্ধান্ত বা অনুমতি প্রদান করিবেন। এই নিয়মটা করা হয়েছে প্রতারণা ও ফিতনার আশঙ্কা থেকে।
  • পোস্ট করার সময় মূল বিষয়গুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন (বৈবাহিক অবস্থা, বয়স, উচ্চতা, গায়ের রং, শিক্ষা, রক্তের গ্রুপ, পেশা, বাবা/মায়ের পেশা, ভাইবোনের সংখ্যা, বর্তমান ঠিকানা (জেলা), স্থায়ী ঠিকানা (জেলা))।
  • কেমন পাত্র/পাত্রী চান (পূর্ণ বিবরণ সহ) (ঐচ্ছিক)।
  • আপনার ছবি যোগ করার জন্য সুপারিশ করা হল।
  • আপনি চান তাহলে অভিভাবকের/আপনার কোন নম্বর যোগ করুন (কলিংয়ের সময় উল্লেখ করুন — নির্দিষ্ট ঘন্টা, উদাহরণস্বরূপ 7:00 pm থেকে 9:00 pm)। আপনি বিরক্তি এড়াতে আপনার ফোনটি কাজ করার সময়ও বন্ধ করতে পারেন!
  • কেউ কেউ আরও এক ধাপ এগিয়ে কল করে অশ্লীল কথা বলতে বা দেখাতে চায় — স্ক্রিনশট নিয়ে মডারেটর/এডমিন এর কাছে জমা দিবেন। প্রয়োজনে তার মুখোশ জনসম্মুখে তুলে ধরবো।
  • এই গ্রুপ প্রেম/ভালোবাসার জন্য নয়; সময় নষ্ট করা বন্ধ করুন। পাত্র-পাত্রী অপ্রয়োজনীয় কমেন্ট করা যাবে না। এটি মজা করার প্ল্যাটফর্ম নয়। নিজেদের জীবন সঙ্গী খুঁজে নিন।
  • অপ্রতিষ্ঠিত পুরুষ ছাত্র প্লিজ পোস্ট করবেন না।

পরিশেষে

আমাদের সাথে থাকার জন্য জাযাকাল্লাহ খাইরান।

আমার লেখার মাধ্যমে কোন কিছু ভুল-ত্রুটি বা কেউ কোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করা হইল। এবং এই প্ল্যাটফর্ম বা মাধ্যমটিতে যোগদান করার জন্য ধন্যবাদ। আপনার জন্য শুভ কামনা ও সৌভাগ্য কামনা করছি।

“সফলকাম হওয়ার জন্য দোয়াদরখাস্ত রইলো। আল্লাহুম্মা আমিন।”

ধন্যবাদান্তে,
মোহাম্মদ আলী ইমাম।

আপনার জীবনসঙ্গী খুঁজুনফ্রি রেজিস্ট্রেশন — যাচাইকৃত প্রোফাইল

ফ্রি রেজিস্ট্রেশন করুন